News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
৫৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১১৫ জনের নামে মামলা

৫৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১১৫ জনের নামে মামলা

নামসর্বস্ব আটটি প্রতিষ্ঠান খুলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার ভাইসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ ডিসেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নামসর্বস্ব আটটি প্রতিষ্ঠান খুলে ইউসিবিএল ব্যাংক থেকে ৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার ভাইসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে কমিশন।

জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পরিবারের নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত এক বছরে একাধিক অর্থ লুটপাটের ঘটনায় জাবেদ পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS