News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সংবাদ পাঠিকার সঙ্গে ৬ বছর আগেই ভেঙেছে অপুর সংসার!

সংবাদ পাঠিকার সঙ্গে ৬ বছর আগেই ভেঙেছে অপুর সংসার!

ছোট ও বড় পর্দার অভিনেতা রাশেদ মামুন অপু ও সংবাদ পাঠিকা মমরেনাজ মোমে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। ছয় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটলেও এতদিন তা গোপন রেখেছিলেন।

রোববার (১৪ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন মমরেনাজ মোমে।

ওই পোস্টে তিনি জানান, সামাজিক নানা প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে দুজনের সম্মতিতেই দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। 

ফেসবুকে দেওয়া পোস্টে মোমে লেখেন, অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার কারণে দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুজন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনের সিদ্ধান্তেই এখন বিষয়টি পরিষ্কার করতে চাই।

দীর্ঘ সময় পর এই বিচ্ছেদের বিষয়টি সামনে আসায় সামাজিকমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা রাশেদ মামুন অপু আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। 

জানা গেছে, ব্যক্তিজীবনের এই অধ্যায় পেছনে রেখে বর্তমানে নতুন সিনেমার প্রস্তুতি নিয়েই সময় কাটাচ্ছেন অপু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS