News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: আতিকুর রহমান

বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: আতিকুর রহমান

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বিজয়ের মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জন্য অপেক্ষায় থাকা এক রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান রুমন বলেন, নিন্দুকেরা তারেক রহমানকে নিয়ে নানা কথা বলছেন। তবে তিনি নিন্দুকদের কথা পাত্তা দেন না। বীরের বেশেই তিনি দেশে ফিরবেন।

ঘটনাস্থলে প্রায় ছয় দিন ধরে ধানের শীষ প্রতীকটি হাতে দিতে অপেক্ষায় থাকা রিকশাচালক আনোয়ার হোসেনের কাছ থেকে ধানের শীষ সংগ্রহ করেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ডা. জুবাইদা রহমানের নির্দেশেই এটি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাড়ি ফেরার পথে ডা. জুবাইদা রহমান ওই রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার পক্ষ থেকে রিকশাচালককে একটি রিকশা উপহার দিতে চাইলে আনোয়ার হোসেন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই তিনি রিকশাটি গ্রহণ করবেন, এর আগে নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS