News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার লক্ষ্যে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটের অবতরণ ও উড্ডয়নের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স দিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে বলে প্রাথমিক শিডিউল অনুমোদন করা হয়েছে।

তিনি জানান, ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হচ্ছে। সময়সূচির চূড়ান্ত নিশ্চয়তা পেলেই সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হয়ে উঠবে।

তবে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা আবারও পিছিয়েছে। খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। নতুন করে কোনো তারিখ এখনই বলা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্স এলে যেকোনো দিন নেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS