News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
চশমা প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক দল জাগপা

চশমা প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক দল জাগপা

চশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে আট দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। 

বুধবার ( ৩ ডিসেম্বর ) দুপুরে রংপুর ঈদগাহ মাঠে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেন।

রাশেদ প্রধান বলেন, রংপুর বিভাগের সন্তান হিসেবে, পঞ্চগড় জেলার সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত। কারণ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ভোটের জরিপে আট দল সবচেয়ে বেশি এগিয়ে আছে এ রংপুর বিভাগে।

তিনি বলেন, আগামী নির্বাচনে আট দলের প্রতীক হবে দাঁড়িপাল্লা, হাতপাখা, রিকশা, দেওয়াল ঘড়ি, বটগাছ, চশমা এবং ফুলকপি। আট দলের যেকোনো একটি প্রতীক পাবেন আপনার এলাকায়, তাকে সবাই মিলে জয়যুক্ত করতে হবে। আমি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করবো ইনশাআল্লাহ। 

জাগপা মুখপাত্র বলেন, আমার রংপুর বিভাগে আটটি জেলা আছে, ৩৩টি আসন আছে। কোনো আসনে ওই চাঁদাবাজ নতুন জালেম বিএনপিকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমাদের অবহেলিত রংপুর বিভাগকে আমরা এবার জয়যুক্ত হয়ে সবাই মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ বলতে হবে, আট দলের প্রতীকে সিল মারতে হবে। 

রাশেদ প্রধান বলেন, গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপে দেখলাম বিএনপির সঙ্গে জামায়াতের ভোটের ব্যবধান ৪ শতাংশ। জামায়াতের সঙ্গে আমাদের ৭ দলের ভোট যোগ করলে বিএনপির পরাজয় সুনিশ্চিত। এবার আট দলের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। 

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিশের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামসহ আট দলের নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS