News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ছিনতাই হলো উপহার পাওয়া নায়িকা রাজ রিপার আইফোন

ছিনতাই হলো উপহার পাওয়া নায়িকা রাজ রিপার আইফোন

ঢাকাই সিনেমার চলতি সময়ের নায়িকা রাজ রিপা। দুদিন আগেই মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই ছিনতাইকারীর কবলে পড়লেন এই নায়িকা।

শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন রাপ রিপা। রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে রীপার মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন তিনি। 

বিষয়টি নিয়ে রাজ রিপা বলেন, গাড়ির এসি হঠাৎ কাজ না করায় জানালা হালকা করে খোলা রেখেছিলাম। মুঠোফোনে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে উধাও হয়ে যায়। আমি চিৎকার করলেও ছিনতাইকারী ধরার মতো কেউ ছিল না। এত দ্রুত সে পালিয়ে যায়। যদিও বেশ শক্তভাবেই ফোনটা হাতে ছিল।

তিনি আরও বলেন, আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি আমার কাছে ইমোশন। কারণ মুক্তি সিনেমায় অনেক সাহসী দৃশ্য করার জন্য পরিচালক আমাকে ফোনটি উপহার দিয়েছিলেন।

রাজ রিপার কথায়, থানায় গিয়ে দেখি আমার মতো আরও দুটি মেয়ের ফোন ছিনতাই হয়েছে। তারাও থানায় গিয়েছে অভিযোগ দিতে। কিন্তু পুলিশের ভাষ্য শুনে মনে হলো ফোনটি আর হয়তো তাদের পক্ষে উদ্ধার করা সহজ হবে না।

ঢালিউড ইন্ডাস্ট্রির নায়িকা রাজ রিপার ক্যারিয়ার ৭ বছরের। সিনেমার সংখ্যা কয়েকটি। সংখ্যা কম হলেও বিভিন্ন কারণে আলোচনায় থেকেছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ময়না’। তার অভিনীত অপর একটি সিনেমার নাম ‘মুক্তি’। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS