News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ক্যাপিটাল ড্রামায় এলো ‘ফার্স্ট লাভ’

ক্যাপিটাল ড্রামায় এলো ‘ফার্স্ট লাভ’

শুধু রোমান্স নয়, পরিবার, বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতির ছোঁয়া নিয়ে নির্মিত হয়েছে ক্যাপিটাল ড্রামার ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’। শুক্রবার (২৮ নভেম্বর) অন্তর্জালে উন্মুক্ত হয়েছে এই ফিল্মটি।

হাসিব হোসাইন রাখি পরিচালিত ৯০ মিনিটের এই ফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও শাম্মি ইসলাম নীলা।

তৌসিফ মাহবুব বলেন, ‘ফার্স্ট লাভ’ ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার চতুর্থ প্রজেক্ট। আমাদের নায়িকার এটি প্রথম কাজ। তাই গল্পের নামও রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। আশা করছি, দর্শকরা ভালো লাগবে।

এই ফিল্মের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে শাম্মি ইসলাম নীলার। এর আগে একই তৌসিফের সঙ্গে একটি নাটকে ক্যামিও চরিত্রে দেখা গেলেও নায়িকা হিসেবে ‘ফার্স্ট লাভ’ই তার প্রথম কাজ।

নীলা বলেন, এই কাজটা আমার জন্য খুবই স্পেশাল। এমন একটি কাজ করতে চেয়েছিলাম, যা মানুষের মনে থেকে যাবে। ‘ফার্স্ট লাভ’-এর গল্পটি শুনে নিজের সঙ্গেও খুব কানেক্ট করতে পেরেছি। দর্শকরা জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গল্পকে অনুভব করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS