News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
চলছিল শাকিবের শুটিং, ভূমিকম্পের সময় কী ঘটেছিল?

চলছিল শাকিবের শুটিং, ভূমিকম্পের সময় কী ঘটেছিল?

রাজধানীর মতিঝিলে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন শাকিব খান। এদিন দিলকুশা বাণিজ্যিক এলাকার রাস্তাজুড়ে ছিল মানুষের ঢল। গাড়ির শব্দ নেই, কিন্তু চারদিকে মানুষের গুঞ্জন, ক্যামেরার ক্লিক আর চায়ের দোকানের হাঁকডাকে এলাকাজুড়ে তৈরি হয় এক অন্যরকম দৃশ্য।

সকাল থেকেই সেখানে চলছিল সিনেমাটির একটি আন্দোলনের দৃশ্যের শুটিং। রঙিন প্ল্যাকার্ড, হাতে আঁকা ব্যানার, স্লোগানের শব্দ-সব মিলিয়ে দিলকুশা যেন মুহূর্তেই বদলে যায় ‘রাজপথের আন্দোলন’-এ। পুলিশের উপস্থিতি, ব্যারিকেড, স্লোগানের তীব্রতা, সংবাদকর্মীদের লাইভ কাভারেজ-শুটিং আর বাস্তবের পার্থক্য বোঝা কঠিন হয়ে ওঠে পথচারীদের জন্য।

এ সময় শাকিব খান এখানে শুটিং করছেন শুনে মুহূর্তেই ভিড় আরো বেড়ে যায়। তাকে এক নজর দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা- শুধু তারকার দেখা পাওয়ার আশায়। সব কিছু ঠিকঠাক চলছিল। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব। ঠিক তখনই আচমকা শুরু হয় ভূমিকম্প।

প্রথমে সামান্য কম্পন, এরপর ভবনগুলো দুলে উঠতেই শুটিং স্পটে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মানুষ দৌড়ে নেমে আসে রাস্তায়, কেউ চিৎকার করছে, কেউ ফোনে জানাচ্ছে বাড়িতে থাকা প্রিয়জনকে। ওই মুহূর্তে ইউনিটের সদস্যরা চারদিক ঘিরে রাখেন শাকিব খানকে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে শান্ত ছিলেন শাকিব খানই। তিনি আশপাশের সবাইকে বললেন, ‘আমরা তো রাস্তায় আছি। ভয় পাবেন না। কেউ আতঙ্কিত হবেন না। সব ঠিক আছে।’

তার এই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর মানুষের মনে ফেরায় স্বস্তি। কম্পন থেমে গেলে সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। কিছুক্ষণ বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিতের পর আবার শুরু হয় শুটিং। 

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসারসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS