News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
মা হলেন ক্যাটরিনা কাইফ, বাবা ভিকি কৌশল

মা হলেন ক্যাটরিনা কাইফ, বাবা ভিকি কৌশল

মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বাবা হলেন অভিনেতা ভিকি কৌশল। শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন এ দুই তারকা।

নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে দেওয়া বিবৃতিতে তারা লেখেন, আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।

এই পোস্টে বাবা-মা হওয়ার অপার আনন্দ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

গেল সেপ্টেম্বরেই মা-বাবা হতে যাওয়ার খবরটি নিজেদের সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। এরপর থেকেই বলিউডের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই বিশেষ দিনের জন্য। কবে আসছে ‘ভিকি-ক্যাট’র ঘরে নতুন সদস্য। 

বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS