News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৭০৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত সোমবার (৩ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, দুটি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ২০২টি মোটরসাইকেলসহ মোট ৩৬২টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১টি বাস, ২১টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২০টি অটোরিকশা ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪ টি বাস, চারটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩১টি অটোরিকশা ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে নয়টি বাস, ১২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ১৪টি অটোরিকশা ও ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, দুটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১২টি অটোরিকশা ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮টি বাস, নয়টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৩১টি অটোরিকশা ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, পাঁচটি অটোরিকশা ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৯১ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ৩২টি অটোরিকশা ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। 

এছাড়া অভিযানকালে মোট ৪৩৪টি গাড়ি ডাম্পিং ও ১১০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS