News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আবারো শাকিবের নায়িকা ইধিকা!

আবারো শাকিবের নায়িকা ইধিকা!

বাংলাদেশ ও কলকাতা দুই বাংলায় পরিচিত মুখ ইধিকা পাল। ভারতীয় বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়। সেই সিনেমাই যেন তার জন্য হয়ে ওঠে সৌভাগ্যের দরজা।

‘প্রিয়তমা’ মুক্তির পর ইধিকা পালের নাম ছড়িয়ে পড়ে দুই বাংলায়। এরপর শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাতেও দেখা গেছে তাকে। বর্তমানে কলকাতার প্রথম সারির নায়িকা তিনি। 

এবার নতুন গুঞ্জন ছড়িয়েছে ইধিকা আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন এবং সেটিও আবার শাকিব খানের বিপরীতে! সূত্র বলছে, শাকিবের আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’র নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। সবকিছু ঠিকঠাক, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,  প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে ১৫ লাখ রুপি ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চায় নির্মাতার দল।

‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত। এর গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য লিখেছেন তিনি নিজে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন।

এদিকে বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার চলতি প্রকল্প ‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও তানজিন তিশা। সিনেমাটি ডিসেম্বর মাসে মুক্তির অপেক্ষায়।

অন্যদিকে ইধিকা লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শুটিং করছেন। যেখানে তার সহ-অভিনেতা দেব। এ নিয়ে পরপর তিনটি সিনেমায় একসঙ্গে কাজ করছেন দেব ও ইধিকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS