News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পৌরসভার সাবেক মেয়রসহ আ.লীগের আরও নেতাকর্মী গ্রেপ্তার

পৌরসভার সাবেক মেয়রসহ আ.লীগের আরও নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন, নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেন (৬১), মো. রুবেল (২৮), মো. খোকন (৪০), মো. সাগর (৪০) ও মো. শান্ত (২৪)।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে রুবেল, খোকন, সাগর, শান্তকে গ্রেপ্তার করে ও আজ সকালে সবুজবাগের বাসাবো এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও তারা শেখ হাসিনা সংগ্ৰাম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS