News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
প্রতারণার অভিযোগের জবাবে যা বললেন তানজিন তিশা

প্রতারণার অভিযোগের জবাবে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ‘ফ্রি শাড়ি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন’- ঝিনুক নামের এক নারী উদ্যোক্তা এমন অভিযোগ তুলেছেন। এই অভিযোগ ঘিরে বর্তমানে সামাজিকমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান। উদ্যোক্তা ঝিনুক জানান, তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা।

কিন্তু তিশার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন-শাড়িটি ফ্রি দেবেন, তবে শর্ত হলো তিশা সেটি পরে ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচারণা করবেন। তিশা প্রস্তাবে রাজি হন এবং শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

কিন্তু অভিযোগ অনুযায়ী, এরপর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উদ্যোক্তার দাবি, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তিশার কোনো সাড়া পাওয়া যায়নি। এখন তিনি শাড়ির দাম ফেরত চান, না হলে আইনগত ব্যবস্থা নেবেন।

এমন অভিযোগ নিয়ে খবর প্রকাশের পর পর তানজিন তিশা তার ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।

উল্লেখ্য, সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন তানজিন তিশা। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ নামে একটি সিনেমায় দেখা যায় তাকে। এর মাধ্যমেই চলচ্চিত্রে তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS