News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিএনপি কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলায় এনসিপির উদ্বেগ

বিএনপি কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলায় এনসিপির উদ্বেগ

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর ‘হামলা, নির্যাতন ও মোবাইল ভাঙচুরের’ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ প্রকাশ করছে।
 
সোমবার (২০ অক্টোবর) দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় 

এর আগে গত রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুলকে মারধরের অভিযোগ ওঠে।তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ পাওয়া যায়। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি মনে করে—সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ; তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।  
 

বিজ্ঞপ্তিতে এনসিপি তিন দাবি করেছে। এর মধ্যে রয়েছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে; রাজনৈতিক দলসমূহের কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে।  

একই সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করার জন্য  বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে—মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরনের ঘটনা জনমনে ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করে। আমরা জাহিদুল ইসলামসহ সব নির্যাতিত সাংবাদিকের পাশে আছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।  

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে নাগরিকদের মতপ্রকাশ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করার ব্যাপারে এনসিপি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS