News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ফ্রিজে অতিরিক্ত বরফ জমা বন্ধ করার উপায়

ফ্রিজে অতিরিক্ত বরফ জমা বন্ধ করার উপায়

বাড়িতে হঠাৎ অতিথি এলো, ঘরে রান্না করা তেমন কিছু নেই। এ অবস্থায় ঝটপট কিছু একটা করে দিতে হবে।দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে আপনার মাথায় হাত। চারদিকে বরফ জমে কঠিনভাবে আটকে আছে। কোনোভাবেই রান্নার জন্য মাছ-মাংস বের করা সম্ভব না।  

এমন অবস্থা যেন না হয় এজন্য ফ্রিজে অতিরিক্ত বরফ জমা বন্ধ করার উপায় জেনে নিন: 

•    দেয়ালের সঙ্গে লাগিয়ে ফ্রিজ রাখবেন না। দেয়াল থেকে এক ফুট দূরে রাখুন। যেন ফ্রিজের কয়েল সহজে ঠান্ডা হতে পারে
•    থার্মোস্টেট যদি সঠিক তাপমাত্রায় (শূন্য ডিগ্রি ফারেনহাইট) না থাকে, তাহলে অতিরিক্ত বরফ জমা হতে পারে ফ্রিজে। তাই প্রতি সপ্তাহে একবার থার্মোস্টেট পরীক্ষা করুন। আপনার ফ্রিজে থার্মোমিটার না থাকলে, তা বসান
•    ফ্রিজ খোলার পর কাজ শেষে দরজা ভালোভাবে আটকে রাখুন। ভুলে খুলে রাখবেন না
•    গরম খাবার ফ্রিজে রাখলে বেশি বরফ তৈরি হয়। এজন্য রান্না করার পর সঙ্গে সঙ্গে খাবার গরম থাকতে ফ্রিজে রাখবেন না। আগে ভালোভাবে ঠান্ডা করুন। এরপর ফ্রিজে রাখুন 
•    ফ্রিজ ওভেন, ওয়াটার হিটার বা চুলার পাশে রাখবেন না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফও জমে বেশি 
•    এছাড়া নিয়মিত ফ্রিজ পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে ফ্রিজের সব খাবারের প্যাকেটগুলো এদিক-সেদিন করে রাখুন।  
•    বাইরের আবহাওয়ার সঙ্গে মিল রেখে ফ্রিজের টেম্পারেচার সেট করুন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS