News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হাসপাতালে ভর্তি মায়ের জন্য দোয়া চাইলেন তমা মির্জা

হাসপাতালে ভর্তি মায়ের জন্য দোয়া চাইলেন তমা মির্জা

জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার মা গুরুতর অসুস্থ। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।সেখানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তমা মির্জা তার সামাজিকমাধ্যমে মায়ের অসুস্থতার খবর জানান। হাসপাতালের একটি ছবি পোস্ট করে তমা মির্জা লেখেন, আম্মু হাসপাতালে ভর্তি। অনুগ্রহ করে সবাই দোয়া করবেন।

অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মন্তব্যের ঘরে দোয়া ও শুভ কামনায় ভরিয়ে দেন। অনেকে মায়ের অসুস্থতার কারণ জানতে চাইলেও তমা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।  

চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও তমা মির্জা সাম্প্রতিক ওয়েব ও বড় পর্দা দুই মাধ্যমেই কাজ করছেন। সর্বশেষ তাকে দেখা যায়, শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার ও রাশেদ মামুন অপু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS