News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে হানিয়া আমির, উদ্বেগ ভক্তদের

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে হানিয়া আমির, উদ্বেগ ভক্তদের

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই তার স্বাস্থ্যের অবনতি হয়।এরপর তাকে দ্রুত হিউস্টনের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবরটি ছড়িয়ে পড়তেই তার ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

হাসপাতাল থেকে হানিয়ার কয়েকটি ছবি ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে অসুস্থ দেখা যাচ্ছে। যদিও তার হঠাৎ অসুস্থ হওয়ার নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

অভিনেত্রীর হাসপাতালে শুয়ে থাকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা সামাজিকমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন। পাকিস্তানি ও আন্তর্জাতিক ফ্যান মহলে তার জন্য প্রার্থনা জানিয়ে হ্যাশট্যাগ ও পোস্ট ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।

এখনো পর্যন্ত হানিয়া আমির বা তার ম্যানেজমেন্ট দলের পক্ষ থেকে তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্ত-অনুরাগীদের অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে।

অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় হানিয়া। প্রায়ই তার ব্যক্তিগত জীবন, ফটোশুট এবং ভ্রমণের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS