News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
গাজর ও কাজুবাদাম কেকের রেসিপি

গাজর ও কাজুবাদাম কেকের রেসিপি

দোকানের কেকের আদলে চাইলে বাড়িতেই বানাতে পারেন গাজর ও কাজুবাদাম কেক। রেসিপি দিয়েছেন ‘সিগনেচার কেক বাই শিরিন’–এর স্বত্বাধিকারী শিরিন ফাতেমা

উপকরণ

  • ময়দা: ১৪০ গ্রাম
  • কর্নফ্লাওয়ার: ১০ গ্রাম
  • বেকিং পাউডার: ১ চা-চামচ
  • বেকিং সোডা: ১ চিমটি
  • লবণ: ১ চিমটি
  • মাখন: ১৪০ গ্রাম
  • চিনি: ১৪০ গ্রাম
  • ডিম: ৩টি
  • ভ্যানিলা এসেন্স: ১ চা-চামচ
  • ভিনেগার: ১ চা-চামচ
  • গুঁড়া দুধ: ১ কাপ
  • গাজর কুচানো: ২০ গ্রাম
  • কাজুবাদামকুচি: ২ টেবিল চামচ বা ২০ গ্রাম ।

প্রণালি

প্রথমে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ একসঙ্গে চেলে নিন। আলাদা একটি বাটিতে মাখন ও চিনি বিট করুন। যতক্ষণ না মিশ্রণটি হালকা ও ক্রিমি হয়। এরপর ডিম দিয়ে বিট করতে থাকুন চিনি না গলা পর্যন্ত। এবার এতে ভ্যানিলা এসেন্স, ভিনেগার ও গুঁড়া দুধ মেশান। শুকনা উপকরণগুলো ধীরে ধীরে তরল মিশ্রণে মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন। এবার কুচানো গাজর ও কাজুবাদাম কুচি মিশিয়ে দিন। প্রস্তুত হওয়া মিশ্রণটি মাখন মাখানো কেক মোল্ডে ঢেলে নিন। ১৬০ থেকে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫০-৬০ মিনিট বেক করুন। কেকের মাঝখানে কাঠি ঢুকিয়ে দেখুন, শুকনা বের হলে বুঝবেন কেক তৈরি। ঠান্ডা হলে মোল্ড থেকে বের করে ওপরে সামান্য কাজুবাদামকুচি, ক্যারামেল সস ও গাজরকুচি ছিটিয়ে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS