News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
দিন-সময় ভালো না চিন্তায় রয়েছি, কেন বললেন জাহিদ হাসান?

দিন-সময় ভালো না চিন্তায় রয়েছি, কেন বললেন জাহিদ হাসান?

সামাজিকমাধ্যম ফেসবুক নিয়ে হয়রানি, বিব্রত হওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটে। এবার ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

ভক্ত ও সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে এক ফেসবুক স্ট্যাটাসে দুটি ভুয়া ফেসবুক আইডি ও একটি ফেসবুক পেজের স্ক্রিনশট দিয়েছেন জাহিদ হাসান। এর ক্যাপশনে লেখেন, ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট। তাদের অনুসরণ করবেন না। তারা আমি নই। ’

ভুয়া ফেসবুক আইডি চালানো ব্যক্তিটি আসল জাহিদ হাসানের ফেসবুক স্ট্যাটাস হুবহু কপি করে তাদের আইডিতে একই বার্তা পোস্ট করেছে। আসল জাহিদ হাসানকে ভুয়া প্রমাণ করতে।

জাহিদ হাসান জানান, ফেসবুক আইডি ঘিরে বিব্রত হচ্ছেন। তার নামে কে বা কারা ফেসবুক ব্যবহার করছেন। কয়েকজন এই অভিনেতা ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে জাহিদ হাসান নামে ফেসবুকে আইডি ও পেজ চালু করেছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে জাহিদ হাসান বলেন, ‘আমার ছবি দিয়ে এমন অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এরা আমার হয়ে নানা কিছু লিখছে। আবার আমার স্ট্যাটাস কপি করে আমাকেই বানিয়ে দিচ্ছে ভুয়া। কোনটা আসল আর কোনটা নকল, এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন দিন-সময় ভালো না। কখন কে আমার ছবি ব্যবহার করে কী লেখে, সেটা নিয়েই চিন্তায় রয়েছি। ’

কাজের বাইরে ফেসবুকে অনেকটাই নীরব থাকেন জাহিদ হাসান। তিনি জানান, ফেসবুকে তার বন্ধু সংখ্যাও কম। এই সামাজিকমাধ্যমে তেমন সময় কাটাতেও পছন্দ করেন না। ভুয়া আইডির সঙ্গে যুক্ত থেকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছেন অভিনেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS