News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
মিসরে সড়ক দুর্ঘটনায় ৩ কূটনীতিক নিহত

মিসরে সড়ক দুর্ঘটনায় ৩ কূটনীতিক নিহত

মিসরের জনপ্রিয় পর্যটন শহর শারম এল-শেখে এক সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কূটনীতিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।নিহতদের মধ্যে রয়েছেন কাতারি আমিরি দিওয়ানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

রোববার (১২ অক্টোবর) কায়রোতে অবস্থিত কাতার দূতাবাস এবং মিসরের সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, নিহত তিনজন হলেন—সাউদ বিন থামার আল থানি, আব্দুল্লাহ আল-ঘানেম আল-খায়ারিন এবং হাসান জাবের আল-জাবের। তারা সরকারি দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনার শিকার হন।

আহত দুই কূটনীতিক হলেন—আব্দুল্লাহ ঈসা আল-কুওয়ারি ও মোহাম্মদ আব্দুল আজিজ আল-বুয়াইনাইন। তাদের শারম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে কাতার দূতাবাস জানায়, আমাদের কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।  

দূতাবাস আরও জানায়, নিহত ও আহত কূটনীতিকদের আজই একটি কাতারি বিমানে করে দোহা পাঠানো হবে।

এদিকে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চালকের স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে।

সূত্র: মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS