News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনতে

ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনতে

ঠোঁটের সঙ্গে গোলাপের পাপড়ির তুলনা করেছেন কবিরা। কিন্তু আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকালে কি তেমন মনে হয়।গোলাপের পাপড়িতো দূর অস্ত, ঠোঁটের যে স্বাভাবিক লালচে ভাব, সেটিই উধাও হয়ে যায় বিভিন্ন কারণে।

হরমোনের সমস্যা, অতিরিক্ত লিপস্টিকের ব্যবহার, যথাযথভাবে ঠোঁট ময়েশ্চারাইজ করার মতো কারণ তো রয়েছেই। এর পাশাপাশি যে নারীরা ধূমপান করেন, তাদের ঠোঁটেও কালচে ছাপ পড়তে পারে। ঠোঁটের কালচে ভাব দূর করে স্বাভাবিক গোলাপি আভা ফিরিয়ে আনতে হলে ঘরোয়া উপায় ট্রাই করতে পারেন।

* চিনি এবং মধুর স্ক্রাব

চিনি ঠোঁটের মরা চামড়া দূর করার জন্য একটি চমৎকার প্রাকৃতিক স্ক্রাবার। মধু ঠোঁটকে আর্দ্র রাখতে এবং কালচে ভাব কমাতে সাহায্য করে।

এক চামচ চিনি এবং এক চামচ মধু একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি আঙুলের ডগায় নিয়ে ঠোঁটে আলতো করে বৃত্তাকার গতিতে ১-২ মিনিট ধরে ঘষুন। এরপর হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার এটি করলে ঠোঁট নরম ও উজ্জ্বল হবে।

* লেবুর রস এবং মধু

লেবুর রস একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট যা ঠোঁটের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। মধু ঠোঁটকে ময়েশ্চারাইজ করে।

কয়েক ফোঁটা লেবুর রসের সাথে সামান্য মধু মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এই মিশ্রণটি ঠোঁটে লাগান এবং সারা রাত রেখে দিন। সকালে হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের কালচে ভাব ধীরে ধীরে কমে যাবে।

* বিটের রস

বিটে প্রাকৃতিক লাল রং থাকে যা ঠোঁটে গোলাপি আভা ফিরিয়ে আনতে খুব কার্যকর।

একটি বিট কুরে নিয়ে তার রস বের করুন। রাতে ঘুমানোর আগে তুলার বল বা আঙুলের সাহায্যে এই রস ঠোঁটে লাগান। এটি ঠোঁটে লাগিয়ে রাখুন যতক্ষণ না এটি শুকিয়ে যায়, তারপর ধুয়ে ফেলুন অথবা সারারাত রেখে দিন। নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের রঙে পরিবর্তন লক্ষ্য করা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS