News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
আমের ঝাল আচার তৈরির রেসিপি

আমের ঝাল আচার তৈরির রেসিপি

চলছে কাঁচা আমের সময়। বাজার এখন কাঁচা আমে ভরপুর। কাঁচা আম দিয়ে নানা ধরনের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখা হয়। ঝাল পছন্দ করা মানুষের জন্য কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন আমের ঝাল আচার।

চলুন জেনে নিন রেসিপি-

যা যা লাগবে

আম ১ কেজি, সিরকা ১ কাপ, সরিষার তেল দেড় কাপ, সরিষাবাটা ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা চামচ, মরিচবাটা ১ টেবিল চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত পাঁচফোড়ন আধা চা চামচ, লবণ ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, রসুন কোয়া ১৫-১৬টি, কাঁচা মরিচ ১০টি, রসুন বাটা ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে আম খোসাসহ ছোট ছোট টুকরা করে কেটে ১ টেবিল চামচ লবণ মাখিয়ে নিন। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অল্প হলুদ ও লবণ মাখিয়ে একদিন রোদে দিতে হবে।

এরপর কড়াইতে তেল গরম হলে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিন। এরপর তাতে রসুন বাটা ও আদা কুচি দিয়ে ১ মিনিট নাড়তে হবে। মরিচ, হলুদ, লবণ ও সামান্য সিরকা দিয়ে ভালো করে কষিয়ে আম দিয়ে নাড়তে হবে। আম আধা সেদ্ধ হলে বাকি সিরকা, চিনি, সরিষা বাটা, কাঁচা মরিচ, রসুন কোয়া দিয়ে আরও ১০ মিনিট অল্প আঁচে নাড়তে হবে। ভাজা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ২ মিনিট নেড়ে আচার চুলা থেকে নামাতে হবে। এবার ঠান্ডা হলে কাঁচের বয়ামে রেখে সংরক্ষণ করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS