News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
লাক্স সুপারস্টার প্রতিযোগিতা, বিচারক জয়া-মেহজাবীন ও রাফী

লাক্স সুপারস্টার প্রতিযোগিতা, বিচারক জয়া-মেহজাবীন ও রাফী

আফসান আরা বিন্দু, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরীদের মতো তারকারা উঠে এসেছেন সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’ থেকে। প্রায় ৭ বছর বিরতির পর শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শোটি।

ইতোমধ্যেই শুরু হয়েছে নতুন তারকা সন্ধানের নিবন্ধন প্রক্রিয়া, যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে থাকা লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

দীর্ঘ বিরতির পর আয়োজিত এবারের আয়োজনে এসেছে আধুনিক ছোঁয়া। অভিনয় ও স্টাইলিংয়ের পাশাপাশি এবার মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও।

এই আসরে বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।

সম্প্রতি লাক্সের প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে তাদের সঙ্গে দেখা গেছে বিদ্যা সিনহা মিম, মুমতাহিনা টয়া, নীলাঞ্জনা নীলা ও ইশরাত জাহিনকে।

এর আগে ২০০৫ সালে আয়োজিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হন শানারেই দেবী শানু। এরপর জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও মিম মানতাশার মতো তারকারা এই মঞ্চ থেকে উঠে এসেছেন।  

২০১০ পর্যন্ত নিয়মিত প্রচারিত হলেও ২০১২, ২০১৪ ও ২০১৮- এই কয়েকটি আসর ছাড়া প্রতিযোগিতা আর হয়নি। সর্বশেষ ২০১৪ সালে মিম মানতাসা বিজয়ী হয়েছিলেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS