News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
দইয়ের চপের রেসিপি

দইয়ের চপের রেসিপি

উপকরণ: দই দেড় কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, ভাজা গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেল প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, বেসন ২ কাপ, হলুদের গুঁড়া আধা চা-চামচ বা প্রয়োজনমতো, মরিচগুঁড়া আধা চা-চামচ বা প্রয়োজনমতো, চালের গুঁড়া ১ টেবিল চামচ।

প্রণালি: টক দই একটা কাপড়ে আধা ঘণ্টা বেঁধে রাখুন। যাতে দই থেকে সব পানি ঝরে যায়। লবণ, বেসন, হলুদের গুঁড়া, মরিচগুঁড়া ছাড়া বাকি উপকরণগুলো মেশান। আলু চপের আকারে গোল করে রাখুন। অন্য বাটিতে বেসন, লবণ, চালের গুঁড়া, হলুদ এবং মরিচের গুঁড়া আর প্রয়োজনমতো পানি দিয়ে গোলা তৈরি করে নিন। দইয়ের পুর বেসনের গোলায় চুবিয়ে ডুবো তেলে চপ আকারে ভাজতে হবে। ভেজে সাজিয়ে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS