News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
‘আরও শক্তিশালী হয়ে ফিরব’ কেন বললেন শ্রেয়া ঘোষাল

‘আরও শক্তিশালী হয়ে ফিরব’ কেন বললেন শ্রেয়া ঘোষাল

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে মুম্বাইয়ের অনুষ্ঠান স্থগিত করেন করেন শ্রেয়া ঘোষাল। তবে কথা দিয়েছিলেন খুব শিগগিরই অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করা হবে।সেই কথা রাখলেন শ্রেয়া। মুম্বাইয়ের অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করলেন ভারতের এই বাঙালি গায়িকা।

ইনস্টাগ্রাম পোস্টে শ্রেয়া জানান, ২৪ মে হবে স্থগিত হওয়া সেই অনুষ্ঠান। এই গায়িকা লেখেন, মুম্বাই, নতুন দিন ঘোষণা। ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও ধৈর্যের জন্য। যেমন কথা দিয়েছিলাম তেমনই আরও শক্তিশালী হয়ে ফিরব। ভালোবাসা এবং গান দিয়ে সকলের মনে শান্তি জোগাব। মাত্র কয়েকদিন পরই দেখা হচ্ছে।

বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসী হামলা হয়। এরপর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মাঝে গত ১০ মে মুম্বাইতে ছিল শ্রেয়ার কনসার্ট। তবে দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময় অনুষ্ঠান স্থগিত করে দেন গায়িকা।

ওই সময় শ্রেয়া জানান, শিগগিরই কনসার্টের নতুন দিনক্ষণ জানানো হবে। বর্তমানে দুই দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তাই এবার ধীরে ধীরে ছন্দে ফেরার পালা। তাই আগামী ২৪ মে অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পুরনো টিকিটেই দেখা যাবে শ্রেয়ার এই অনুষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS