News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মেট গালায় শাহরুখ খানের ঐতিহাসিক অভিষেক

মেট গালায় শাহরুখ খানের ঐতিহাসিক অভিষেক

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে হাজির হলেন শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক।কিং খানের এই সাজেই মুগ্ধ অনুরাগীরা।

মেট গালায় অংশ নিতে গেল রোববার নিউ ইয়র্ক পৌঁছেছিলেন বলিউডের এই সুপারস্টার। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তখনই পোশাকশিল্পীর টিমের পক্ষ থেকে জানানো হয়, ‘বেঙ্গল টাইগার’সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগাবেন শাহরুখ খান।

সোমবার রাতে মেট গালা ২০২৫-এর মঞ্চে সম্পূর্ণ কালো পোশাকে হাজির হন কিং খান। পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লম্বা কালো কোট। যা মেঝেতে লুটিয়ে ছিল। সঙ্গে ছিল কালো শার্ট। গলায় ছিল ভারী ও চকমকে বেশ কয়েকটি হার। ছিল একটি ‘কে’ লেখা পেনডেন্ট, যা হিরে খচিত। হাতে ছিল বেশ কয়েকটি আংটি, এর সঙ্গে হাতে ছিল স্টিক। এটি কিং খানের এই লুককে অন্য মাত্রা দিয়েছে।

মেট গালার মঞ্চে এসে পোজ দেন কিং খান। হাসি মুখে হাত নাড়েন ভক্তদের জন্য। ভোলেননি নিজের সিগনেচার পোজ দিতেও। ম্য়ানেজার পূজা দদলানি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন শাখরুখ খানের এই মেট গালা লুক। যা দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। মূলত মহিলারাই অংশ নেন এতে। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে অংশ নিয়ে ইতিহাস তৈরি করলেন শাহরুখ খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS