News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
২০০০ পর্বে ‘বিনোদন সারাদিন’

২০০০ পর্বে ‘বিনোদন সারাদিন’

বিনোদন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘বিনোদন সারাদিন’ ১ মে ২০০০ তম পর্বের মাইলফলক স্পর্শ করবে।  

এখন থেকে প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার, রাত ১২টায় প্রচারিত হবে ‘বিনোদন সারাদিন’।

১ মে ২০০০ পর্বের বিশেষ অতিথি হিসেবে থাকছেন অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী ও স্থপতি অপি করিম। এদিন অপি করিমের জন্মদিনও।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী ‘বিনোদন সারাদিন’-এ জানিয়েছেন নতুন আরেকটি চমকপ্রদ তথ্য। নাচের প্রতি ভালোবাসা থেকে নাচ নিয়ে ভবিষ্যতে ভিন্নধর্মী কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

অপি করিমের সঙ্গে ‘বিনোদন সারাদিন’-এর ২০০০ পর্বে সঞ্চালনা করেছেন ইন্দ্রানী নিশি। তিনি ছাড়াও অর্চি রহমান এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন নিয়মিত। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও তত্ত্বাবধানে ‘বিনোদন সারাদিন’ প্রযোজনা করছেন এস এম হুমায়ূন কবীর।

২০১২ সালের ৬ মে থেকে প্রচার শুরু হয়েছিল এই জনপ্রিয় অনুষ্ঠানের। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS