News Headline :
মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’ ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের: তিতুমীর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এয়ারবাস কেনার বিষয়ে যা বললেন ফ্রান্সের রাষ্ট্রদূত
গুজরাটে পাঁচশ’র বেশি বাংলাদেশি আটক: বিবিসি

গুজরাটে পাঁচশ’র বেশি বাংলাদেশি আটক: বিবিসি

ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে এক হাজারেরও বেশি মানুষকে আটক করেছে গুজরাট পুলিশ। আটকদের মধ্যে পাঁচশ’ জনের বেশি বাংলাদেশি রয়েছেন বলে দাবি করেছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে সুরাট থেকে ১০০ জনের মতো বাংলাদেশিকে আটক করা হয়। আহমেদাবাদ থেকে আরও ৪৫০ জন বাংলাদেশি আটক হয়েছেন।

ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের বরাতে শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তবে আটকদের কীভাবে বাংলাদেশি পরিচয় নিশ্চিত করা হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের ডেপুটি পুলিশ কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম এএনআইকে বলেছেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাট থেকে এসব বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথি নিয়ে এখানে বাস করছিলেন। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ’

শুধু সুরাটে নয়; আহমেদাবাদেও অভিযান চালানো হয়। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) শরদ সিঙ্ঘল বলেছেন, ‘আমাদের কাছে তথ্য ছিল যে চান্দোলা এলাকায় বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি আছেন। সেই তথ্যের ভিত্তিতে ভোরে তল্লাশি চালিয়ে এ পর্যন্ত ৪৫০ জনকে আটক করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজির নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। এর আগে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত দুটো ভিন্ন এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ১২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৭৭ জনকে তাদের দেশে পাঠানো হয়। ’

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংভি শনিবার সাংবাদিকদের জানান, গত রাতের অভিযানে এক হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

এসব বাংলাদেশির (অনুপ্রবেশকারী) সব কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। সেজন্যই বিভিন্ন রাজ্যে অভিযানে নেমেছে ভারতীয় পুলিশ। ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS