News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
সামান্থার বিয়ে ঠিক!

সামান্থার বিয়ে ঠিক!

অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে সংসার ভাঙার পর একের পর এক ঝড় বয়ে গেছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে। অভিনেত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন তার মনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন।সেখানে আর কারও জায়গা নেই!

কিন্তু প্রেম কি কখনও বলে কয়ে আসে! যে সামান্থা মনের দরজায় তালা দিয়েছিলেন, তার মনের নাগাল পেলেন বলিউডের পরিচালক রাজ নাদিমরু।

সামান্থার প্রযোজনায় প্রথম সিনেমা ‘শুভম’ মুক্তি পেতে চলেছে আগামী ৯ মে। তার আগে তিরুপতি বালাজির মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার চর্চিত প্রেমিকও।

অনেকের দাবি, নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পর পর কাজ করছেন তিনি। গত বছর নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজ। যেখানে অভিনয় করতে দেখা গেছে সামান্থাকে। শুধু তাই নয়, ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজনেও অভিনয় করেছিলেন সামান্থা।

সম্প্রতি পিকাবল চ্যাম্পিয়ানশিপের অনুষ্ঠানে রাজের সঙ্গে আসেন সামান্থা। এবার দু’জনকে একসঙ্গে মন্দিরে দেখে নেটিজনদের একাংশের দাবি তাদের বিয়ে ঠিক হয়েছে। কেউ কেউ লিখছেন বিয়ের আগে আশীর্বাদ নিতেই রাজকে নিয়ে মন্দিরে গিয়েছেন অভিনেত্রী। যদিও সামান্থা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS