News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
আলোচনা সন্তোষজনক নয়: ফখরুল 

আলোচনা সন্তোষজনক নয়: ফখরুল 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস না পাওয়ায় আলোচনা সন্তোষজনক নয়।  

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপের কথা বলে আসছি। সেই বিষয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি।

ফখরুল ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।  

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, খুব দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।  

সরকারি উদ্যোগে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সঙ্গে বিএনপির সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।  

আমরা সংস্কার প্রস্তাবে মতামত দিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে, বলেন ফখরুল।  

তিনি বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে, আমরা তাতে একমত পোষণ করি। এরপর আমরা নির্বাচনের দিকে যেতে পারি। আর বাকি সংস্কারগুলো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার সম্পন্ন করবে।
বাকি সংস্কারগুলো যারা নির্বাচিত হয়ে সরকারে আসবেন তারা সম্পন্ন করবেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট ডেট লাইন আমাদের দেন নাই। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান।

আলোচনায় সন্তুষ্ট কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।  

এর আগে দুপুর ১২টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।

প্রতিনিধিদলে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল আহসান মাহমুদ টুকু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS