News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বড় নেতা হওয়ার আগে ভালো মানুষ হওয়াটাই জরুরি: আন্দালিব পার্থ

বড় নেতা হওয়ার আগে ভালো মানুষ হওয়াটাই জরুরি: আন্দালিব পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা যারা রাজনীতি করছি ও জনগণের প্রতিনিধিত্ব করছি, তাদের বড় নেতা হওয়ার চাইতে আগে ভালো মানুষ হতে হবে।  

সত্যিকারের মানুষ হতে পারলেই আমরা রাজনীতিবিদরা মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিতে পারব।তখন জনগণের দোয়া এবং মহান রাব্বুল আলামিনের রহমত আমাদের ওপর বর্ষিত হবে। যেমন আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু সততা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন। তাই আজও ভোলার মানুষ তাদের প্রাণের নেতা নাজিউর রহমানকে স্মরণ করেন, যোগ করেন পার্থ।  


নাজিউর রহমান মঞ্জু মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকীর সভায় এসব কথা বলেন তিনি।  

সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (৬ এপ্রিল) ভোলার উকিল পাড়ার নিজ বাসভবন ‘শান্তনীড়ে’ বিকেল সাড়ে ৫টায় এক সভায় এ কথা বলেন পার্থ।  

ভোলার বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতারাসহ সর্বস্তরের অনেকে এ সভায় অংশ নেন।

নাজিউর রহমান মঞ্জু ২০০৮ সালের ৬ এপ্রিল লিভারের সমস্যাজনিত কারণে মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS