News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
শাকিবের গোপন তথ্য ফাঁস করলেন অপু বিশ্বাস

শাকিবের গোপন তথ্য ফাঁস করলেন অপু বিশ্বাস

শাকিব খানকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের মাঝে সম্পর্ক এখন যোজন যোজন দূর। বিচ্ছেদের পর আলাদা ছাদের নিচে বসবাস করছেন তারা। একসময়ের এই সফল তারকাজুটির একমাত্র পুত্রসন্তান আব্রাম খান জয় মা অপু বিশ্বাসের কাছে বেড়ে উঠছে।

ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে শাকিব নিজেও চেষ্টা করেন সন্তানকে সময় দিতে। সন্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও শাকিব-অপুকে মুখোমুখি হতে দেখা যায় না কোথাও।

বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনও যোগাযোগ হয় এই দুই প্রাক্তনের। কিছু দিন আগে নায়কের জন্মদিনে নাকি রান্না করে পাঠিয়েছিলেন তার জন্য।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে অপু বিশ্বাস কথা বলেন। যদিও প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে লাজুক হেসে অপু বলেন, ‘সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন। তা সোনার না হিরের, সেটা বলা যাবে না।’

আর শাকিবকে উপহারের প্রসঙ্গে অপুর জবাব, ‘আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি। অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউটি আছে, আর দেওয়া যাবে না।’

প্রসঙ্গত, শাকিব খানকে আগামীতে দেখা যাবে ‘প্রিয়তমা’ সিনেমাটিতে। হিমেল আশরাফ পরিচালিত এটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লালশাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS