News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঈদে তৈরি করুন দারুণ মজার শের খোরমা

ঈদে তৈরি করুন দারুণ মজার শের খোরমা

সেমাই ছাড়া ঈদের খাবারের মেন্যু হয় নাকি? ঈদের সকালে টেবিলে চাই সুস্বাদু ও মুখরোচক এই ডেজার্ট। দুধে ভেজানো বা ঘি-চিনি দিয়ে ভুনা বিভিন্নভাবে রান্না করা হয় সেমাই।

এবারের ঈদে ট্রাই করতে পারেন সুস্বাদু শের খোরমা রেসিপি।

মোঘলাই ডেজার্ট শের খোরমা দুধ, সেমাই, শুকনো খেজুর, ড্রাই ফ্রুটস ও চিনির মিশ্রণে তৈরি করা হয়। পারসিয়ান শব্দ শের খোরমা। খোরমা মানে তো খেজুর। আর শের মানে? শের মানে হচ্ছে দুধ। ঝটপট শিখে নেওয়া যাক মজাদার স্যুপি এ রেসিপিটি।  

শের খোরমা রেসিপি

উপকরণ
•    ফুল ফ্যাট মিল্ক – আধা লিটার
•    ঘি – এক টেবিল চামচ
•    চিনি -১ থেকে দেড় চা চামচ
•    সেমাই – দেড় কাপ
•    কাজুবাদাম কুচি – ৭/৮টি
•    কাঠবাদাম কুচি – ৮/৯টি
•    পেস্তাবাদাম – ৮/৯টি
•    এলাচ – ৪টি
•    কিশমিশ – এক টেবিল চামচ
•    গোলাপজল – ১/২ চা চামচ 

রান্নার প্রণালি
•     ফ্রাইপ্যানে সেমাই ঘিয়ে ভেজে নিন। সোনালি রং হলে নামিয়ে নিন।
•     একই প্যানে ড্রাই ফ্রুটসগুলো ৩/৪ মিনিট ভেজে নিন।
•     সসপ্যানে দুধ জ্বাল দিন। ফুটে উঠলে ৮-১০ মিনিট অল্প আঁচে রেখে দুধ ঘন হতে দিন।
•     দুধে চিনি মেশান। চিনি কতটা দেবেন তা নির্ভর করবে কতটা খেজুর ও কিশমিশ ব্যবহারের ওপর। খেজুর ও কিশমিশ বেশি দিলে চিনির পরিমাণ কম দিতে হবে। এবার ভাজা সেমাই দুধের পাত্রে ঢেলে খুব অল্প আঁচে ৮-১০ মিনিট রাখুন। সেমাই ও দুধ যেন আঠালো হয়ে যায়।
•     ড্রাই ফ্রুট ও এলাচ দিয়ে চুলা বন্ধ করে দিন। শুকনো খেজুর ব্যবহার করলে তা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। এতে খেজুর নরম হবে।
•     জাফরান, গোলাপের পাপড়ি বা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে গরম বা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার শের খোরমা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS