News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শাকিব খানের ‘বরবাদ’র জন্য মানববন্ধন

শাকিব খানের ‘বরবাদ’র জন্য মানববন্ধন

আসছে ঈদে মুক্তির তালিকায় আছে বেশ কিছু সিনেমা। এর মধ্যে চারটি সিনেমা নিয়ে চলছে আলোচনা।এগুলো হলো- ‘জ্বীন ৩’, ‘জং‌লি’, ‘দাগি’ ও ‘বরবাদ’। এর মধ্যে তিনটি সিনেমা মুক্তির জন্য অনুমতি দিয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। এখন শুধু বাকি শাকিব খানের ‘বরবাদ’।

খোঁজ নিয়ে জানা যায়, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। নির্মাতার পক্ষ থেকে ‘সর্বজনীন’ সার্টিফিকেট চাওয়া হয়নি। তারা চেয়েছেন ‘অ্যাডাল্ট’ সার্টিফিকেট। কিন্তু সার্টিফিকেশন বোর্ড সেটি না করে, সিনেমার কিছু দৃশ্যের কর্তন দিয়েছে।

এদিকে, ‘বরবাদ’র আনকাট সেন্সরের দাবিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করছে শাকিব ভক্তরা। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে বেশকিছু শাকিবিয়ানরা একসঙ্গে জড়ো হন। ব্যানার প্ল্যাকার্ড হাতে তারা দাবি তোলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকা ‘বরবাদ’ অনতিবিলম্বে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে!

জানা গেছে, অতিরিক্ত ভায়োলেন্স দৃশ্য থাকায় সার্টিফিকেশন বোর্ডের আপত্তির মুখে পড়ে ‘বরবাদ’। এরপরেই সামাজিকমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। রাতেই মানববন্ধনের ডাক তোলে শাকিব ভক্তরা।

শাকিবের ভক্তরা জানায়, সেন্সর বোর্ড পরিবর্তন করে সার্টিফিকেশন বোর্ড হওয়ার পরেও কেন দৃশ্য কর্তন করতে হবে? গ্রেডিং সিস্টেমের আওতায় ‘বরবাদ’কে মুক্তির অনুমতির দেওয়া হ্রক।

সেই সঙ্গে কয়েকমাস আগে ‘ভয়াল’ নামে একটি এডাল্ট সিনেমা সনদ পেলেও ‘বরবাদ’-এ এমন কোন দৃশ্য না থাকার পরও সার্টিফিকেশন বোর্ড থেকে কেন কর্তন করতে বলছে? এমন প্রশ্ন রেখে শাকিবের ‘বরবাদ’ গ্রেডিং করেই সনদ দেওয়া আহ্বান জানান তারা।

মানববন্ধনে আগতদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা দেখা যায়, এক দফা এক দাবি, বরবাদের মুক্তি চাই। এছাড়া তারা স্লোগান তোলেন, জনে জনে খবর দে, সেন্সর প্রথার কবর দে!

‘বরবাদ’ সিনেমাতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS