News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
‘তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে’

‘তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে’

ইস্টডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। গতানুগতিক রাজনীতির পরিবর্তে জনকল্যাণমুখী ও জনবান্ধব রাজনীতির সূচনা করবেন তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে আগ্রাবাদ এক্সেস রোডের মানজুমা কমিউনিটি সেন্টারে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত শোকসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতি, সরকার পরিচালনা, অর্থনীতি ও সংসদীয় কার্যক্রমকে যুগোপোযোগী করার জন্য তারেক রহমান ইতোমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।

উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক এসএম ফরিদুল আলমের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোহাম্মদ জহুরের সঞ্চালনায়  সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীন।  

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দীন, সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম মিন্টু, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী ফাতেমা বাদশা প্রমুখ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS