News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
প্রশংসা কুড়াচ্ছে শরিফ-অন্বেষার ‘রূপকথা’

প্রশংসা কুড়াচ্ছে শরিফ-অন্বেষার ‘রূপকথা’

এ প্রজন্মের প্রতিশ্রুতি কণ্ঠশিল্পী শরিফ এবার জুটি বাঁধলেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্বেষার সঙ্গে। গানের শিরোনাম ‘রূপকথা’।রোমান্টিক ঘরানার এই গানের গীতিকার ও সুরকার আসাদ আফজাল। এর সংগীতায়োজন করেছেন মুন্সী জুয়েল। গানটি ইতোমধ্যে সর্বমহলের শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে।

নান্দনিক ভিডিও আকারে গানটি  ‘তিন তার’ ইউটিউব  চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটির চিত্রায়ণ হয়েছে লন্ডনের বিভিন্ন লোকেশনে। এতে অভিনয় করেছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা যাহের আলভী এবং লন্ডনের মডেল জ্যাসমিন।  

গানটি সম্পর্কে শরিফ বলেন, আমার শ্রোতাদের প্রতি দায়বদ্ধতা থেকেই গান করি। চেষ্টা করি শুদ্ধ কথা ও পরিচ্ছন্ন সুরের গান করতে। এক্ষেত্রে প্রেমের গানে শ্রোতারা যেভাবে আলোড়িত হন, অন্য গানে তেমন হোন না। ‘রূপকথা’ গানে বাঁধভাঙা ভালোবাসার কথা বলা হয়েছে। কণ্ঠশিল্পী অন্বেষা যুক্ত হওয়ায়, গানটির আবেদন আরো বেড়ে গেছে। আমি চেষ্টা করেছি আমার সবটুকু উজাড় করে গানটি গাইতে। সফলতার বিচার আমার প্রিয় শ্রোতাদের হাতে ছেড়ে দিলাম।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গান করলেও, বেশ কয়েক বছর থেকে শরিফ আলোচনায় এসেছেন দেশ ও দেশের বাইরের কয়েকজন খ্যাতিমান শিল্পীর সঙ্গে দ্বৈত গান করে। শরিফ বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ন্যান্সির সঙ্গে ‘প্রেমের খাম’ শিরোনামে একটি রোমান্টিক গানে জুটি বেঁধেছিলেন। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় কলকাতার শুভমিতার সঙ্গে ‘দৃষ্টিহীন’ শিরোনামে একটি সেমি ক্লাসিক গান করেছেন শরিফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS