News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
নিউজিল্যান্ডে ছাত্রাবাসে ভয়াবহ আগুনে নিহত ৬

নিউজিল্যান্ডে ছাত্রাবাসে ভয়াবহ আগুনে নিহত ৬

নিউজিল্যান্ডের ইউলিংটন এলাকায় এক ছাত্রাবাসে অগ্নিকান্ডে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অনেকে। পুলিশ জানিয়েছে, অনেকেই এই দুর্ঘটনা থেকে উদ্ধার করা হয়েছে তবে, এখনও অনেকে নিখোঁজ রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১৫ মে) স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে ইউলিংটন এলাকায় চারতলা লোফারস লজ নামক ছাত্রাবাসে এই অগ্নিকান্ড ঘটে।

নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট ক্রিস হিপকিন্স সতর্ক করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন নেভাতে গিয়ে দমকলবাহিনী ভবনের ছাদেও আগুন দেখতে পায়। প্রায় ২০টি ইউনিট স্থানীয় সময় ভোর ৪টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, নিহত এবং ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা সম্পূর্ণ ভবনটি পর্যবেক্ষণের পর জানা যাবে। দমকলবাহিনীর কর্মীরা বলছে, আগুনের ধোঁয়া থেকে বাঁচতে এলাকাবাসীকে ঘরের বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করতে। পাশাপাশি নিজেদের বাসার দরজা এবং জানালা বন্ধ রাখতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS