News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সুযোগ পেলেই প্রাক্তনের স্মৃতি মুছতে চান আনুশকা

সুযোগ পেলেই প্রাক্তনের স্মৃতি মুছতে চান আনুশকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনয় প্রযোজনার পাশাপাশি চুটিয়ে করছেন সংসারও। ২০১৭ সালে বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। মেয়ে ভামিকাকে নিয়ে সুখের সংসার তার। 

পেশাগত জীবনের পাশাপাশি পারিবারিক জীবনেও সফল এ অভিনেত্রী। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আনুশকা বলেছেন, সুযোগ পেলে প্রাক্তনকে স্মৃতি থেকে একেবারে মুছেই ফেলতেন তিনি।

বলিউডে ‘রাব নে বনা দি জোড়ি’ সিনেমার মাধ্যমে ২০০৮ সালে আত্মপ্রকাশ করেছেন এ নায়িকা। প্রথম সিনেমাতেই শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। যশরাজ ফিল্মসের মতো দেশের অন্যতম সেরা প্রযোজনা সংস্থায় একের পর এক সিনেমাতে কাজ করেছেন আনুশকা।

যশরাজেরই ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমাতে নবাগত রণবীর সিংহের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এরপর ওয়াইআরএফের ‘লেডিজ ভার্সাস রিকি বহেল’ সিনেমাতেও তার সঙ্গে জুটি বেঁধেছিলেন আনুশকা। এসময় শোনা গিয়েছিল, শুধু পর্দার প্রেমেই সীমিত নেই রণবীর ও আনুশকার সম্পর্ক। বাস্তব জীবনেও নাকি একে অপরের প্রেমে পড়েছেন তারা।

তবে সে সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পরে দীপিকার প্রেমে পড়েছিলেন রণবীর। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ডেট শুরু করেন আনুশকা। বর্তমানে নিজেদের সুখী দম্পতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ‘বিরুষ্কা’। তবুও কোথাও যেন এখনও প্রাক্তনের জন্য সামান্য হলেও তিক্ততা রয়ে গেছে আনুশকার মনে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতেই মিলেছে তার প্রমাণ। ‘কফি উইথ করণ’-এর এক সিজনে পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে উপস্থিত ছিলেন আনুশকা। সেখানে তাকে তিনজন পুরুষের নাম বলে করণ প্রশ্ন করেন, তাদের মধ্যে কার সঙ্গে ডেট করবেন তিনি? কাকে ভাই বানাবেন ও কাকে ভুলে যাবেন? উত্তরে ডেট করার জন্য বিরাট কোহলিকে নির্বাচন করেন তিনি। অর্জুন কাপূরকে রাখি বাঁধবেন আর রণবীর সিংহকে স্মৃতি থেকে একেবারে মুছেই ফেলতে চান। আনুশকার সোজাসাপ্টা উত্তর শুনে করণের মুখে শুধু একটাই কথা ছিল, ‘বুঝলাম!’

যদিও বিচ্ছেদের পরও একে অন্যের বিয়ের রিসেপশনের অনুষ্ঠানে হাসিমুখে দেখা গেছে তাদের। শুধু তাই নয়, বলিউডের একাধিক পার্টি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও স্বাভাবিক ছিলেন এ দুই প্রাক্তন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS