News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
কমলার কারিশমা

কমলার কারিশমা

কমলা। বিশ্বের নানা অঞ্চলের পাশাপাশি বাংলাদেশেও বেশ চাহিদার ফল।স্বাদে টক বা মিষ্টি। এটি সাধারণত শীতকালীন ফল ও ঠ‍াণ্ডা মৌসুমে বেশি পাওয়া যায়। ঠাণ্ডাজনিত অসুখ সারাতে এ ফলটি অত্যন্ত কার্যকরী।

সহজলভ্যতা
বিশ্বের সবচেয়ে বেশি কমলা উৎপাদন হয় ব্রাজিলে। ধারণা করা হয় দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম কমলা উৎপন্ন হয়।

ব্যবহার
কমলা ফল বা জুস হিসেবে খাওয়া হয়। ফ্রুট সাল‍াদ ও বিভিন্ন ডেজার্টেও এর ব্যবহার রয়েছে। কমলার খোসা দিয়ে তৈরি হয় অরেঞ্জ অয়েল যা খাবারে ফ্লেভার হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও কমলার খোসা দিয়ে ড্রিংকস ও পারফিউম তৈরি হয়।  

কমলা ফুলের পাপড়ি দিয়ে রোজ ওয়াটারের ফ্রুট ভার্সন অরেঞ্জ ওয়াটার তৈরি হয়। কমল‍ার পাতা পানিতে সিদ্ধ করে তৈরি করা হয় হারবাল চা। কমলার আচার ও জেলি বহু আগে থেকেই বাজারে ও খাবার টেবিলে সহজলভ্য একটি উপাদান।

পুষ্টিমান
• অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার ও ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ কমলা ত্বক, চোখ ও হৃৎপিণ্ডের জন্য আদর্শ খাবার। এটি নিয়মিত খেলে শরীরে ক্যানসার সেল বেড়ে উঠতে পারে না।
• কমলাতে উপস্থিত বিটা-ক্যারোটিন একটি শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট। চোখের জন্য ভালো এ ফলটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায় ও বয়সের ছাপ দূরে রাখে।
• ভিটামিন এ ও সি দুটোই ভীষণ শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট। এগুলো ফ্রি রেডিক্যালসের খারাপ প্রভাব থেকে ইমিউন সিস্টেমকে সুস্থ রাখে। পাশাপাশি কার্ডিওভাস্কুলার ডিজেজ প্রতিরোধ করে।
• কমলায় ক্যালরির পরিমাণ খুব কম। এতে কোনো স্যাচুরেটেড ফ্যাট নেই। রয়েছে প্যাকটিন– একটি ডায়েটারি ফাইবার যা শরীরের অতিরিক্ত ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।
• এতে আরও রয়েছে হেসপারেটিন, নারিনগিন ও নারিজেনিন ফ্লেভোনয়েড যা এন্টি-অক্সিডেন্ট, এন্টি-ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে ও ইমিউন সিস্টেমের সুস্থতা বজায় রাখে।

আপনি জানেন কি-
• ভ্যানিলা ও চকলেটের পর সারাবিশ্বে জনপ্রিয় ফ্লেভার হচ্ছে কমলা।
• ইংল্যান্ড ও ইতালিতে কমলা ও কমলার ফুল কসমেটিক্স ও পারফিউমে ব্যবহৃত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS