News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’

শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’

মর্ডান লোক গানে যে কজন শিল্পী মুন্সিয়ানা দেখিয়েছেন তাদের একজন শান সায়েক। তার কণ্ঠে ‘কন্যারে’ গানটি দারুণ প্রশংসিত হয়।তবে এর বাইরে অন্য ধারার গানও তিনি নিয়মিত করছেন।

সম্প্রতি নতুন বছর উপলক্ষে আবারও একটি মর্ডান লোক গানের ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে এলেন তিনি। গানের শিরোনাম ‘শ্যাম কালিয়া’। শান্ত পথিকের কথায় এটির সুর করেছেন বাসুদেব চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন।  

গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন শান। অনেক দিন পর এমন একটি গান প্রকাশ করলেন বলেও জানান তিনি।  

শান বলেন, আমি যে ধরণের গানে সাচ্ছন্দ্যবোধ করি ‘শ্যাম কালিয়া’ সে রকম একটি গান। এরমধ্যে যারা গানটি শুনেছেন তারা প্রশংসা করেছেন। গানের কথা ও সুরের সঙ্গে দারুণ সংগীতায়োজন করেছেন রোকন ইমন। তিনি আমার ‘কন্যারে’ গানেরও সংগীত পরিচালনা করে ছিলেন। আমার বিশ্বাস গানটি শুনলে কেউ নিরাশ হবে না।

মিউজিক আলফার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে ‘শ্যাম কালিয়া’ গানটি প্রকাশ হয়েছে। এছাড়া ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS