News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ফের সজল-কনা

ফের সজল-কনা

টিভি নাটকের জনপ্রিয় তারকা সজল। অন্যদিকে চলতি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। এবার দুই অঙ্গনের এ দুই তারকা এক হলেন মিউজিক ভিডিওতে। কনার গাওয়া ‘তোমাকে ভেবে’ শিরোনামের গানে তাদের দুজনকে দেখা যাবে। গানটি লিখেছেন জামাল হোসেন।

সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পুনম মিত্র। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। রঙ্গন মিউজিক থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কনা।

তিনি বলেন,  ২০১২ সালের পর ফের মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। গানটি শোনার পর থেকেই আমার বেশ ভালো লাগে। এটি একটি স্যাড গান। স্যাড গানে অভিনয়টা জরুরী। এরপর যখন মিউজিক ভিডিও করার সিদ্ধান্ত হয় তখন ভাবলাম এমন একজনকে নিতে হবে যে ভালো কিছু দিতে পারবে। সেখান থেকে আমি সজল ভাইকে প্রস্তাব দিই।

তিনি আরও বলেন, এরআগে সজল ভাইয়ের সঙ্গে আমি কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেখান থেকে তার সঙ্গে আমার বোঝাপড়াও ভালো বলতে পারি। নাটকের পর এবার মিউজিক ভিডিওতে আমাদের দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS