News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
২ দিন পর সব ধরনের নৌযান চলাচল শুরু

২ দিন পর সব ধরনের নৌযান চলাচল শুরু

দুই দিন পর দেশের অভ্যন্তরীণ নদীপথে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৫ মে) সকালে ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে নৌযান চলাচল বন্ধ ছিল। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে।

কবির হোসেন জানান, নদীপথে এখনও এক নম্বর সতর্ক সংকেত রয়েছে, তবে নৌযান চলাচলে কোনো বাধা নেই।

এর আগে, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দিকে ধেয়ে আসতে থাকায় শুক্রবার (১২ মে) রাত সাড়ে ১০টা থেকে সারাদেশে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে রোববার (১৪ মে) সকাল থেকে ‘মোখা’ কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করে। বিকালে এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS