News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
নতুন বছরের প্রথম দিনেই ‘বিগ শট’

নতুন বছরের প্রথম দিনেই ‘বিগ শট’

টিভি নাটকের জনপ্রিয় মুখ আরফান আহমেদ। অভিনয়ের পাশাপাশি তিনি নাটক লেখেন ও পরিচালনা করেন।এবার ২৬ জন তারকা নিয়ে একটি টেলিফিল্ম তৈরি করেছেন তিনি। নাম ‘বিগ শট’।

টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন আরফান আহমেদ। জানা গেছে, এখানে যারা অভিনয় করেছেন, তারা সবাই বড় তারকা। টেলিছবির গল্পেও তারা বিভিন্ন অঙ্গনের বড় মানুষ। এজন্য নাম এর নামকরণ করা হয়েছে ‘বিগ শট’।

এখানে আসলে নির্দিষ্ট কোনো গল্প নেই। আবার ‘ওয়ান ম্যান শো’ ধাঁচের কোনো টেলিফিল্মও না। কয়েকটি বড় চরিত্রের সমম্বয়ে তৈরি হয়েছে এটি।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, আজাদ আবুল কালাম, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, শহিদুল আলম সাচ্চু, এটিএম শামসুজ্জামান, মৌসুমী হামিদ, স্বাগতা, প্রভা প্রমুখ।

জানা গেছে, ২০১৭ সালে ‘বিগ শট’র দৃশ্যধারণ করা হয়। দীর্ঘদিন পর ২০২৫ সালের প্রথম দিনে (০১ জানুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এটি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS