News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
কীভাবে বুঝবেন শরীরে বিষাক্ত টক্সিন জমেছে?

কীভাবে বুঝবেন শরীরে বিষাক্ত টক্সিন জমেছে?

ধুলা ময়লা, বিষাক্ত পদার্থ শুধু শরীরের বাইরে নয়, শরীরের ভেতরেও জমা হয়। আর এই বিষাক্ত পদার্থকে বলা হয় টক্সিন।

কীভাবে বুঝবেন শরীরে বিষাক্ত টক্সিন জমে আছে কি-না?
যদি ওজন বাড়তে থাকে, ত্বকে ব্রণ, শরীরে ফোঁড়া, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়,  কর্মক্ষমতা হ্রাস পায়, মেজাজ খিটখিটে বা কাজে মনোযোগ দিতে না পারেন তবে বুঝতে হবে শরীরে টক্সিন জমেছে।

শরীর থেকে টক্সিন বিদায় করতে-

সকালের নাস্তার আগে একগ্লাস পানিতে অর্ধেক লেবু ও আধা চা চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে খান। শরীর থেকে টক্সিন দূর হয়ে যাবে।

সপ্তাহে একদিন নিন ডিটক্স বাথ। হালকা গরম পানিতে ১/৪ কাপ লবণ ও ১/৪ কাপ নারকেল তেল দিয়ে গোসল করুন।   অ্যারোমা থেরাপির উপকারিতা পেতে চাইলে এ মিশ্রণের সঙ্গে যোগ করুন কয়েক ফোঁটা প্রিয় অ্যাসেনশিয়াল অয়েল।

প্রতিদিন ব্যায়াম করুন, শরীর থেকে কিছুটা ঘাম ঝরান। এতে শরীরের পেশির সংকোচন ও প্রসারণের ফলে ঘামের মধ্য দিয়ে টক্সিন বেরিয়ে যাবে। দৈনিক নিয়ম করে ৮ থেকে ১০ মিনিট গভীরভাবে শ্বাস নিন ও আস্তে আস্তে শ্বাস ছাড়ুন।

ডায়েটেও কিছু বিষয় মেনে চলতে হবে। রিফাইন্ড চিনি, ভাজাভুজি খাবার, আর প্যাকেট খাদ্যদ্রব্য থেকে দূরে থাকতে হবে।

টক্সিন মুক্ত থাকুন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ত্বকে প্রাণ আসে, ত্বক হয় চকচকে আর শরীর হয় ঝরঝরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS