News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঘূর্ণিঝড় মোখা: এলএনজি টার্মিনাল হতে গ্যাস সরবরাহ বন্ধ

ঘূর্ণিঝড় মোখা: এলএনজি টার্মিনাল হতে গ্যাস সরবরাহ বন্ধ

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে মহেশখালির দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল হতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

শনিবার (১৩ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাত ১১টা থেকে এই দু’টি এলএনজি টার্মিনাল হতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে  দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, মেগনাঘাট, হরিপুর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ অথবা আংশিক চালু  থাকতে পারে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রাকৃতিক এই দুর্যোগের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, অতিদ্রুত গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে। তিনি বৈদ্যুতিক ছেঁড়া তার স্পর্শ না করে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য গ্রাহকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS