News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সাকিবের ২ উইকেটের পরও জেতেনি বাংলা টাইগার্স

সাকিবের ২ উইকেটের পরও জেতেনি বাংলা টাইগার্স

আবুধাবি টি-টেন লিগে পরপর দুই ম্যাচে হারের মুখ দেখল বাংলা টাইগার্স। আজ নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে ৭ উইকেটে হেরেছে তারা।যদিও এ ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। কিন্তু হার থেকে দলকে বাঁচাতে পারেননি অধিনায়ক।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৬ রান করে বাংলা টাইগার্স। সর্বোচ্চ ২২ রান এসেছে দাসুন শানাকা। এছাড়া সাকিব ১২ বল খেলে ১ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন সাকিব।

জবাব দিতে নেমে ৪ ওভার হাতে রেখেই সেই লক্ষ্য পাড়ি দেয় নিউইয়র্ক স্ট্রাইকার্স। সাকিব ১ ওভারে ১ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ডেওয়াল্ড ব্রেভিস ও আসিফ আলী সাজঘরে ফেরান তিনি।

এদিকে পরের ম্যাচে আগামী ২৫ নভেম্বর দিল্লি বুলসের মুখোমুখি হবে বাংলা টাইগার্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS