News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
নতুন চলচ্চিত্রে অপু

নতুন চলচ্চিত্রে অপু

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। ছোটপ র্দার পাশাপাশি কাজ করছেন চলচ্চিত্রেও। ইতোমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

সম্প্রতি ‘শেষ বাজি’ নামের নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অপু। সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক মেহেদী হাসান। শনিবার (১৩ মে) খবরটি নিশ্চিত করেন অপু।

তিনি বলেন, অনেক দিন ধরেই ‘শেষ বাজি’ নিয়ে আলোচনা চলচিল। সিনেমার গল্পটি চমৎকার। সাধারণত পর্দায় আমরা প্রেম ভালোবাসার গল্প দেখি। কিন্তু এটি কিছুটা থ্রিলার ধাঁচের সিনেমা।জুয়া খেলা দিয়ে একজন মানুষের জীবন কীভাবে শেষ হয়ে যায়, মূলত সেই গল্পেই নির্মিত হবে ‘শেষ বাজি’।

অভিনেতা আরও বলেন, সিনেমায় আমার চরিত্রটি মনে রাখার মতো। দীর্ঘদিন ধরেই বেশ কয়েকটি চলচ্চিত্রের অফার পেয়ে আসছিলাম। কিন্তু মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় কাজ করা হচ্ছিল না। যেটা এই সিনেমায় মাধ্যমে পেয়েছি।

অপু বলেন, গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সব উপকরণ চলচ্চিত্রটিতে রাখা হয়েছে। আশা করছি, সিনেমাটি মুক্তির পর দর্শকদের ভীষণ পছন্দ হবে।

প্রসঙ্গত, ছোটপর্দার গণ্ডি পেড়িয়ে এখন বড়পর্দায় ব্যস্ততা বেড়েছে অপুর। বর্তমানে ৯ টি সিনেমা মুক্তি অপেক্ষায় রয়েছে এই অভিনেতার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS