News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
আট মাসে ৬১ থেকে ৫২ কেজিতে দীঘি!

আট মাসে ৬১ থেকে ৫২ কেজিতে দীঘি!

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শারীরিক ওজন বৃদ্ধির জন্য বেশ কয়েকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। সবকিছু মুখ বুজে সহ্য করে মনে মনে পণ করেছিলেন, ওজন কমিয়েই নিন্দুকদের জবাব দেবেন। বাস্তবেও তাই করে দেখিয়েছেন দীঘি।

সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে নিজেকে নতুনভাবে তৈরির অভিজ্ঞতার কথা জানিয়েছেন দীঘি। পাশাপাশি এ সময় যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

দীঘি জানিয়েছেন, সারাজীবনে অনেক কিছু অতিক্রম করেছি। কিন্তু এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গত আট মাসে নিজেকে ৬১ কেজি থেকে ৫২ কেজি ওজনে নিয়ে এসেছি।

তিনি যোগ করেন, এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ আরও অনেককিছু। তবে নিজের জন্য কখনোই হতাশ বোধ করিনি। প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভালোবেসেছি এবং প্রতিটি উপায়ে নিজেকে নিয়ে গর্ববোধ করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS