News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ম্যাক্সওয়েল ঝড়ে ৭ ওভারের ম্যাচে পাকিস্তানকে হারালো অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েল ঝড়ে ৭ ওভারের ম্যাচে পাকিস্তানকে হারালো অস্ট্রেলিয়া

বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য নেমে এলো সাত ওভারে। তবুও খুব একটা সুবিধা করতে পারছিলেন না ব্যাটাররা।তবে রীতিমতো ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। পরে পাকিস্তানের ব্যাটাররাও সুবিধা করতে পারেননি, সহজেই ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।  

ব্রিজবেনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৭ ওভারের ম্যাচে শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান করে স্বাগতিকরা। ওই রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার সুবিধা করতে পারেননি। ৪ বলে ৭ রান করে ম্যাথু শর্ট ও ৫ বলে ৯ রান করে ফেরেন জ্যাক ফ্রেশার ম্যাকগার্গ। তিন নম্বরে নেমেই ঝড় তোলেন ম্যাক্সওয়েল।  

১৯ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৪৩ রান করেন তিনি। এর সঙ্গে ৭ বলে মার্কোস স্টয়নিসের ২১ রানে বেশ ভালো সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের পক্ষে ১ ওভারে ৯ রান দিয়ে দুই উইকেট পান আব্বাস আফ্রিদি।  

পরে রান তাড়ায় নেমে পাকিস্তানের ব্যাটাররা একদমই সুবিধা করতে পারেননি। ২৪ রানেই প্রথম ছয় উইকেট হারিয়ে ফেলে তারা। যদিও পরে আব্বাস আফ্রিদির ১০ বলে ২০ রানের অপরাজিত ইনিংসে অলআউট হতে হয়নি তাদের। অস্ট্রেলিয়ার পক্ষে ২ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট পান হাভিয়ের ব্রালিট, তিন উইকেট পান নাথান এলিসও।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS