News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ঘূর্ণিঝড়ের কারণে আরও একদিনের এসএসসি পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড়ের কারণে আরও একদিনের এসএসসি পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমানের সোমবারের (১৫ মে) পরীক্ষাও স্থগিত করেছে ছয়টি শিক্ষাবোর্ড। এর আগে ১৪ তারিখের (রোববার) এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়।

শনিবার (১৩ মে) বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডের রোব ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, উল্লিখিত দুই দিন অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

এর আগে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১৪ মে (রোববার) অনুষ্ঠেয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS